Categories: জাতীয়

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ফোন তাঁদের হাতে হস্তান্তর করা হয়।
​আকবরশাহ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিনে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন ছিনতাই ও হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) এবং লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে আকবরশাহ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন চন্দ্র ঘোষ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক ও নিবিড় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১০টি ফোন উদ্ধার করতে সক্ষম হন।
​হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল আমিন লাভলু, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোছাইন এবং উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই মিঠুন চন্দ্র ঘোষের উপস্থিতিতে ফোনগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই-বাছাই শেষে ভুক্তভোগীদের হাতে ফোনগুলো তুলে দেওয়া হয়।
​শখের ও জরুরি কাজে ব্যবহৃত মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। ফোন ফিরে পাওয়া এক মালিক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ফোনটি হারানোর পর তিনি ভেবেছিলেন আর কখনোই ফিরে পাবেন না; কিন্তু আকবরশাহ থানা পুলিশ দ্রুততম সময়ে সেটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে। পুলিশের এমন জনবান্ধব পদক্ষেপে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ বলে জানান।
​অপর এক ভুক্তভোগী ইমন বলেন, ফোনটিতে তাঁর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও দাপ্তরিক তথ্য সংরক্ষিত ছিল। থানায় জিডি করার পর পুলিশ যে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ জন্য তিনি সিএমপি ও আকবরশাহ থানা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
​এ বিষয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সিএমপির এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​অন্যদিকে, ফোনগুলো উদ্ধারে মূল ভূমিকা রাখা এএসআই মিঠুন চন্দ্র ঘোষ বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া মোবাইল ফোন দ্রুততম সময়ে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে তাঁরা সর্বদা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

1 hour ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

21 hours ago

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

21 hours ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

21 hours ago

পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: লন্ডন প্রবাসে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার…

22 hours ago

সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

বিশেষ প্রতিনিধি: ​সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের…

2 days ago

This website uses cookies.