Categories: জাতীয়

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি:

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিনের নির্দেশনায় কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিলটি কুমিরা বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করে রয়েল গেট রাস্তার মাথায় এসে এক পথসভায় মিলিত হয়। কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইব্রাহিম খলিল নিশান। মিছিলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় শত শত নারী অংশগ্রহণ করেন।
​পথসভায় বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে সারা দেশে ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম খলিল নিশান বলেন, “বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর ঘোষণা অনুযায়ী সীতাকুণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। বিগত সময়ে আমরা বাড়িতে থাকতে পারিনি, তবুও আমরা তাদের এলাকায় শান্তিতে থাকতে দিয়েছি। এখন কেউ সীতাকুণ্ডে অশান্তি বা শান্তি ভঙ্গের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কঠিন জবাব দেওয়া হবে। আমরা এলাকায় শান্তি চাই।”

Mohammed Alam

Recent Posts

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

2 hours ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

21 hours ago

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

21 hours ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

21 hours ago

পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: লন্ডন প্রবাসে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার…

22 hours ago

সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

বিশেষ প্রতিনিধি: ​সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের…

2 days ago

This website uses cookies.