বিশেষ প্রতিনিধি:
সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের মৃত্যুতে স্থানীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রামের সিএসসিআর প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের সিরাজ ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মো. নিজাম উদ্দিন ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর অজয় পাড়া গ্রামে ‘এলবিয়ন ল্যাবরেটরিজ’ নামে ওষুধ কারখানাটি প্রতিষ্ঠা করেন। নিজ উদ্যোগে গড়ে তোলা এই কারখানায় তিনি এলাকার প্রায় ৮০ শতাংশ বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী; সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু ও সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী; চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক উপজেলা জামায়াত আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী; উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ তাহের; উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উল আলম রাসেল; হযরত পন্থিশাহ (রহ.) কমপ্লেক্সের পরিচালক ও আসন্ন স্থানীয় নির্বাচনে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন খালেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
সীতাকুণ্ড প্রতিনিধি: "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…
সীতাকুণ্ড প্রতিনিধি: "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক…
সীতাকুণ্ড প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের মতো…
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য…
This website uses cookies.