চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে আটক করেছে পুলিশ।
নগরীর একটি বাড়ি থেকে তাকে আটকের পর জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়েই ছিলেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রাতে এসপি মহোদয়ের সঙ্গে আলোচনা করে তাকে কোথায় রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার বিরুদ্ধে মামলা রয়েছে, তবে ঠিক কয়টি মামলা রয়েছে তা এখনো জানা যায়নি; রাতের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি আলোচনায় আসেন। ওই পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে এবং প্রতিহিংসা ও জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহারের আহ্বান জানান। তাকে আটকের ঘটনায় দলের নেতৃবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: লন্ডন প্রবাসে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার…
বিশেষ প্রতিনিধি: সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের…
সীতাকুণ্ড প্রতিনিধি: "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক…
This website uses cookies.