সীতাকুণ্ড প্রতিনিধি:
রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধরনের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে সব পক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে রেহান উদ্দিন রেহান উল্লেখ করেন, “রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা প্রয়োজন। কিন্তু বর্তমানে যে সংস্কৃতি চালু হয়েছে—প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট—তা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।”
তিনি আরও বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই সহিংসতা বন্ধ করে সুস্থ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
সীতাকুণ্ড প্রতিনিধি: "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক…
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকায় তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিনের…
বিশেষ (পাবনা) প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত…
This website uses cookies.