Categories: জাতীয়

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার অব কাস্টমস মুহা. মাহবুবুর রহমান। বন্দর ব্যবহারকারীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পোর্ট ইউজার্স ফোরাম, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় পোর্ট ইউজার্স ফোরামের পক্ষ থেকে ১৪টি নির্দেশনা প্রত্যাহারের দাবিতে কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসনে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও লিখিত প্রস্তাব তুলে ধরা হয়।

​সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) ও বিজিএমইএর সাবেক পরিচালক এ এম মাহবুব চৌধুরী এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম সাইফুল আলমসহ কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।

​মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কায়িক পরীক্ষণসংক্রান্ত জারিকৃত নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন কাস্টমস কমিশনার। পাশাপাশি এ বিষয়ে কাস্টমস কর্মকর্তাদের জন্য একটি অভ্যন্তরীণ আদেশ জারির সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত আদেশটি সংশ্লিষ্ট তিনটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

​সভায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, বাণিজ্য সহজীকরণ, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

Mohammed Alam

Recent Posts

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

58 minutes ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

1 hour ago

পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: লন্ডন প্রবাসে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার…

2 hours ago

সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

বিশেষ প্রতিনিধি: ​সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের…

1 day ago

চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন

সীতাকুণ্ড প্রতিনিধি: ​"মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…

2 days ago

লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক…

3 days ago

This website uses cookies.