Categories: Uncategorized

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরলো যুবকের প্রাণ

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রধান সড়কে ঝরলো টগবগে যুবকের তাজা প্রাণ। যা কোন অবস্থায় মেনে নেয়া যাচ্ছে না। তার পরিবারে চলছে শোকের মাতম ও এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকা থেকে একটি মোটর সাইকেলযোগে ৩ জন আরোহী জগন্নাথপুর সদর বাজারে আসছিলন। পথে স্থানীয় নারিকেলতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় পথচারী জনতা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ওসমানীতে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোটরসাইকেল আরোহী খায়রুল ইসলামকে (২৩) মৃত ঘোষণা করেন। সে গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে। তার সাথে আহত অন্য ২ জন গন্ধর্বপুর গ্রামের চান মিয়ার ছেলে রাজন মিয়া (২২) ও ইনাতগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯)। তাদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। এর মধ্যে হৃদয় মিয়ার পা ভেঙে গুড়ো হয়ে গেছে বলে স্থানীয় সাংবাদিক ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। এদিকে-২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এতে সর্বস্তরের শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

18 hours ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

2 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

3 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

3 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

3 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

3 days ago

This website uses cookies.