শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জিত হয়: কুমিরা স্কুল’র সমাবেশে,,, আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

জীবনে বড় হও কাউকে ছোট করে নয়, সফল হও কাউকে অবজ্ঞা করে নয়, হাসো কাউকে কাঁদিয়ে নয়, জয় করো কাউকে ঠকিয়ে নয়, সুখী হও কাউকে দুঃখ দিয়ে নয়। যদি এটা অনুসরণ করো তবে তোমার সফলতায় অন্যরাও হবে সমভাবে আনন্দিত, গর্বিত। পুরো এলাকা তথা দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিতে হলে শিক্ষার্থীদেরকে মানবিক গুণাবলি ধারণ করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলাধীন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ভাল ফলাফলের জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ম করে সকালে বিকালে দুই ঘন্টা করে চার ঘন্টা পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসতে হবে। পরিবারের মুখ উজ্জল করে আলোকিত সীতাকুন্ড তথা দেশ গঠনে ভূমিকা রাখতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মুসলিম উদ্দিন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, আনোয়ারুল আজিম মুকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মাঈনুদ্দিন মিন্টু, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম, যুবদলের ফজলুল করিম চৌধুরী, সাহাবউদ্দিন রাজু, মোঃ ইব্রাহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »