বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা উচিত, সহিংস কর্মসূচি নিন্দনীয়: সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন এলাকা, পুলিশ ক্যাম্প এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং দেন।

​সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিআইজি জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​তিনি বলেন, জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা গড়ে তুলতে কিংবা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় নিতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ও যৌথ টহল জোরদার করা হয়েছে।

​স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, কোনো ভূমিদস্যু, সন্ত্রাসী বা স্বার্থান্বেষী মহলের প্রভাব, ভয়ভীতি কিংবা প্রলোভনের শিকার হওয়া যাবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমিতি বা সংগঠনের নামে প্রতারণা, অবৈধভাবে জমি কেনাবেচা কিংবা সাধারণ মানুষকে ব্যবহার করে স্বার্থ হাসিলের অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারি উন্নয়ন ও জননিরাপত্তামূলক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

​তিনি আরও জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম রেঞ্জের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারবেন। জনগণের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। চলমান সড়ক নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজতর হবে।

​এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। এ ক্ষেত্রে তথ্যদাতাদের জন্য সরকারি পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​এ সময় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিবুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »