বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরস্থ পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী ক্বাজী মোহাম্মদ জামালুল্লাহ্ (রহ.)-এর ৩৫তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

​দিবসটি উপলক্ষে বাদ ফজর খতমে কুরআন, খতমে তাহলিল, খতমে খাজেগান এবং কেরাত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ আসর আলোচনা সভা, বাদ মাগরিব জিকির ও মিলাদ মাহফিল এবং রাত ১০টায় আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

​গত ১৭ নভেম্বর রাত ৮টায় দক্ষিণ মুরাদপুরস্থ জামালিয়া দরবার শরীফ কমপ্লেক্স মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। পীরে কামেল আলহাজ্ব শাহসূফী হযরত ক্বাজী মুহাম্মদ নূরুল মোস্তফা কামালের সভাপতিত্বে ও জামালিয়া দরবার শরীফের মুনাজ্জিম আলহাজ্ব ক্বাজী মো. সাদেকুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তফসির পেশ করেন ভারতের সিলসিলায়ে ফুরফুরা শরীফের রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা শাহসূফী মুফতি আজমত উল্লাহ সিদ্দিকী আল কুরাইশী (মা.জি.আ.)।

​অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন কুমিল্লা বার্ড-এর সাবেক পরিচালক পীরে কামেল আলহাজ্ব শাহসূফী মুহাম্মদ আব্দুল কাদের (মা.জি.আ.), দাগনভূঞা বাইতুন মাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ওমর ফারুক এবং কর্ণফুলী দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার ও জামালিয়া দরবার শরীফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সোয়াইবুল ইসলাম আল কাদেরী (মা.জি.আ.)। মাহফিলে সীতাকুণ্ডের কৃতি সন্তান প্রফেসর দিদারুল আলমসহ দুইজনকে ‘জামালিয়াহ সম্মাননা ক্রেস্ট’ প্রদান করা হয়।

​প্রধান ওয়ায়েজ আল্লামা আজমত উল্লাহ সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, “আমরা দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকতে হলে প্রথমে নিয়মিত নামাজ আদায় করতে হবে, হালাল রোজগার করতে হবে এবং সৎ পথে চলতে হবে। পাশাপাশি মিথ্যা কথা ত্যাগ করা, মানুষের হক আদায় করা ও প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার মাধ্যমেই আমাদের জীবন সার্থক হতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »