
কাইয়ুম চৌধুরী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় (সেন্ট্রাল) কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নুর ইসলাম রিয়াদ স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। সে সময় রাজনৈতিক কারণে বহু হামলা ও মামলার শিকার হতে হয়েছে তাকে। রাজপথের সেই ত্যাগ, শ্রম ও ঘামের স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বলে মনে করেন তিনি।
নুর ইসলাম রিয়াদকে কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগমগঞ্জবাসী ও স্থানীয় নেতাকর্মীরা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply