সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা উচিত, সহিংস কর্মসূচি নিন্দনীয়: সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

​”মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি”—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল পাথরী ঘোনা ৮নং সমাজের মাদক নির্মূল কমিটির সদস্যরা।

​এর আগে গত শুক্রবার পাথরী ঘোনা শাহ্ আমানত জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করেন ওসি মহিনুল ইসলাম।

​এ সময় সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আলোচিত জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সড়কের দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সাথে সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। খুব শীঘ্রই এই এলাকায় রাষ্ট্রের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু হবে, যার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে। একটি মহল সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে এখানে কোনো উচ্ছেদ হবে না; বরং সাধারণ জনগণকে সাথে রেখেই উন্নয়ন করা হবে।”

​মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি আরও বলেন, “সমাজের যুবক ও তরুণদের সঠিক পথে পরিচালিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই কমিটির সকল সদস্যকে সহযোগিতা করতে হবে।”

​তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে সতর্ক করে তিনি মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য পেলে সাথে সাথে থানায় জানানোর অনুরোধ করেন। পাশাপাশি সীতাকুণ্ড মডেল থানার পক্ষ থেকে এই কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »