
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা সভাপতি, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পূর্ব হিঙ্গুলী জাগ্রত প্রতিভা’র উপদেষ্টা পরিষদ সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের মহীয়সী জননীর ইন্তেকালে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা এবং মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
মা হলেন সন্তানের জীবনের সবচেয়ে বড় আশ্রয়, ছায়া এবং অনুপ্রেরণার উৎস। মরহুমা তাঁর সারাজীবন অত্যন্ত সৎ ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন এবং সমাজকে একজন আদর্শবান, পরোপকারী ও নির্ভীক কলমসৈনিক উপহার দিয়ে গেছেন। তাঁর এই বিদায় পরিবারের পাশাপাশি আমাদের সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি।
আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে বিনীত প্রার্থনা জানাই, তিনি যেন মরহুমার সমস্ত নেক আমল কবুল করেন, তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন লায়ন্স মাওলানা ইউসুফ সাহেব ও তাঁর পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply