বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে অবৈধ পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ১লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ+ নামের ওয়াটারপ্রুফিং পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জানা যায়, পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বিডি) প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উক্ত প্রতিষ্ঠানটি ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ+ পণ্যটি বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির প্রতিনিধি নাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) রাকিব হাসান, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, পিডিলাইট কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার মঈনুদ্দিন কাদের, প্রতিনিধি মোহাম্মদ রাসেল ও মোরশেদ খান প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট কর্তৃক অভিযুক্তকে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »