Categories: Uncategorized

সিলেটে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ : আরিফুল হক চৌধুরী

মেহেদী হাসান-

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজকের এই বিক্ষোভ মিছিল প্রমাণ করেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের শ্রমিক-মেহনতি মানুষসহ বাংলার ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের শক্তি। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে প্রতিটি থানা, উপজেলা, জেলা এবং প্রতিটি কর্ণারে কর্ণারে প্রচারাভিযান অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। তারেক রহমান আমাদের সেই নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, সিলেট হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর পূণ্যভূমি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি আগামী দিনে সরকার গঠন করে এদেশের মানুষের সকল প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসাই আমাদের আন্দোলনের প্রধান শক্তি। সকল নেতাকর্মীকে গণমানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ বিএনপি জনগণের দল, গণতন্ত্র পুনরুদ্ধারের দল।
সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মো. সোরমান আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শাহ আব্দুল মুকিত, আবুল হোসেন, সদস্য রুনুজ্জামান, নিজাম উদ্দিন, আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, আলী আহমদ আলী, সুহেল আহমদ, আব্দুল লতিব, মঞ্জুরুল ইসলাম লিটন, শ্রমিকদল নেতা সেলিম আহমদ, বাদশা, সেজু, তুরু মিয়া, জামাল আহমদ, শানুর আহমদ, আব্দুর রউফ, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, ফরহাদ আহমদ, জাবেদ আহমদ, তারেক আহমদ, শরিফ আহমদ, মঞ্জু, হাজী আমির আলী, উসমান আলী, শাহ রেজা, উসমান, আবেদ, জাকারিয়া, নূর, শাহেদ, আক্তার, চান মিয়া, ফরহাদ আহমদ, জাহাঙ্গীর, বদরুল, সিদ্দিক, ফখরুল, শমসের, শাহ জাহান, লিটন, আক্তার, লিটন, শফিকুল ইসলাম স্বপন, বাবুল, লিটন গাজী, কালাম, কামাল, বেসিক ট্রেড ইউনিয়নের জসিম উদ্দিন, জহির উদ্দিন, শফিকুল ইসলাম বাচ্চু, আতিক, বাছিত, মুন্না, রাসেল, রাকু, শাহ জাহান, মফিজুর রহমান, রায়হান আহমদ, প্রদিপ বাবু, জালাল রশিদ প্রমুখ।
এছাড়াও ১৩টি উপজেলা ১৬টি থানা শ্রমিকদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেসিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Mohammed Alam

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

4 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.