জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাস্তবমুখি বাজেট ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৫/২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। এতে মোট আয় দেখানো হয় ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন ও গীতাপাঠ করেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী। পৌর কাউন্সিলরদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল আলম ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল মিয়া, মো.শাহজাহান মিয়া, আবদুল ওয়াহিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ূন কবির ফরিদী, শাহ ফুজায়েল আহমদ। এ সময় আলেম উলামাদের মধ্যে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, রিয়াজ রহমান, ইয়াকুব মিয়া, আলী জহুর, আলী হোসেন খান, আমিনুর রহমান জিলু, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান প্রমূখ। পৌর কর্মকর্তাদের মধ্যে রশিদ আলী, এলাইছ মিয়া, আবদুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় সাবেক পৌর মেয়র কিংবা সাবেক পৌর কাউন্সিলরদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না।
সভায় পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ বলেন, এবারের বাজেট বাস্তবমুখি হয়েছে। এদিকে-বাজেট অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.