বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গুইসাপ সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে গুইসাপ সংরক্ষণের অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করা হয়েছে। সাথে সাথে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলীসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরাও সহযোগিতা করেন।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মং ওয়াই মারমার হেফাজত থেকে অবৈধভাবে গুইসাপ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন।

অভিযানে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, বন বিভাগের কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »