শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে হোটেল মালিককে অর্থদণ্ড

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী,বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকার শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেল মালিক দন্ডকৃত টাকা নগদ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।

সোমবার (৩০ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলার
গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজ-এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম,চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »