শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো ডিকেএসপি

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান-

২৭ই জুন শুক্রবার সকাল ১১.৩০ টার দিকে দাকোপের খুলনা শিক্ষা পরিবার ডিকেএসপির পক্ষ থেকে দাকোপের মেধাবী তিন জন শিক্ষার্থীদেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ডিকেএসপির মূল কাজ শিক্ষার্থীদের অনুপ্রেরণা সৃষ্টি করা এবং সামার্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। সম্প্রতি দাকোপ থেকে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স চায়। এর মধ্যে থেকে তিন জন শিক্ষার্থী ভর্তি সহায়তা চেয়ে ডিকেএসপি বরাবর আবেদন করেন।
শিক্ষার্থীদের আবেদন অনুযায়ী এবং ভর্তি কার্যক্রমে সহযোগতিা করা জন্য ডিকেএসপি এই প্রোগ্রামের আয়োজন করে। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন রিফাত সানা, ঢাকা বিশ্ববিদ্যালয় , মোঃ রাকিব শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পুজা গাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিকেএসপির সহ-সভাপতি শেক্সপিয়ার রায়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডিকেএসপির সমন্বয়ক অসীম ঘরামী। ডিকেএসপির সংগঠনের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা ডিকেএসপির ফান্ডে অনুদান পাঠিয়ে এই কাজে সহযোগিতা করেছেন একই সাথে আজকের প্রোগ্রামে স্পন্সর করেন নিক্স আইটি সল্যুশন।
সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এবং নিক্স আইটিকে ডিকেএসপির কাজে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের মধ্যো রিফাত সানা ও পুজা গাইন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা এই আয়োজনকে সাধুবাদ জানান এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ডিকেএসপির পক্ষ থেকে শেক্সপিয়ার রায় ও অসীম ঘরামী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এবং রাকিব শেখের হাতে চেক তুলে দেন স্বর্ণকমল রায়।
চেক হাতে পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে রিফাত সানা বলেন, ” আজকে আমার কত বড় উপকার হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মত না। আমি সারাজীবন ডিকেএসপির নিকট চিরকৃতজ্ঞ থাকবো।” এবং পুজা গাইন বলেন ” আমার ভর্তি কার্যে ডিকেএসপি ও নিক্স আইটি পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে। মোঃ রাকিব শেখ বলেন, ” আমার ভর্তিতে এই সহযোগিতা দারুন কাজে দিবে এবং আমি সত্যিই চিরকৃতজ্ঞ। “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »