সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে হামলায় নিহত ৫

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
আফগানিস্তানের

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে একটি বোমা হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় আরো নয়জন আহত হয়েছে। খবর প্রেস টিভির।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার নিরাপত্তাকর্মীরা একটি ব্যাংক থেকে বেতন সংগ্রহ করার সময় এক হামলাকারী একটি বিস্ফোরক ডিভাইস ব্যাংকের বাইরে রেখে দেন। পরে বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।

কাবুল পুলিশের প্রধান মুখপাত্র বসির মুজাহিদ জানিয়েছেন, কাবুল ব্যাংকের শাখা লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি মার্কিন দূতাবাস থেকেও বেশি দূরে নয়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুলে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে তালেবান জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে মাসের শেষের দিকে ব্যাংকগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »