সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভারতের কূটনীতিকরা চাইলে তাদের পরিবারকে সরাতেই পারেন——-পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


নিউজ ডেস্কঃ
ভারতের কূটনীতিকরা চাইলে তাদের পরিবারকে সরাতেই পারেন, কিন্তু নিরাপত্তা নিয়ে বাংলাদেশে কোনো শঙ্কা নেই। তবে সংকেত যে কী, তা আমি ঠিক বুঝতে পারছি না, বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।


(২৮ জানুয়ারি) বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কিন্তু কেন বলেছেন, আমি তার কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তারা, তাদের পরিবার-পরিজন অনেক বিপদে আছে। তেমন কোনো ঘটনা তো এখন পর্যন্ত বাংলাদেশে ঘটেনি।


তাদের মনে আশঙ্কা হয়তো আছে, অথবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে এটা করছেন। তবে আমি আসলে সঠিক কোনো মেসেজ (কারণ) খুঁজে পাচ্ছি না। তারা যদি পরিবার-পরিজন ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই। নিতেই পারেন। কিন্তু আমরা মনে করি, এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্ন ঘটেনি দেশে।


এসময় তিনি অতীতের নির্বাচনকালীন পরিস্থিতির সাথে বর্তমান সময়ের তুলনা টেনে বলেন, অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় এখন সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা-পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।


নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে- তিনি জবাবে ‘না’ বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »