সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বটিয়াঘাটায় একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও খেলাধুলা বহিঃ বিশ্বে সে দেশের পরিচিয় বহন করে – ননী গোপাল মন্ডল (এমপি)

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪

দীপ্ত মন্ডল (খুলনা) জেলা প্রতিনিধিঃ

খুলনা -১ আসনের জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল এমপি বলেছেন, একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও খেলাধুলা বহিঃ বিশ্বে সে দেশের ব্যাপক পরিচিতি লাভ করে । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খেলাধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করতে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে । তারই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ অনুষ্ঠিত হচ্ছে । আর এখান থেকে ইউনিয়ন,উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি হয়ে এলাকা তথা দেশের সুনাম অর্জন করবে । মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) -২০২৪ এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন রায়,অধ্যক্ষ অমিতের দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এমপি জামাতা ও আ’লীগ নেতা অনুপম মন্ডল, এমপি তনয় দীপ্ত মন্ডল,এমপি পিএ দূর্জয় মন্ডল দূর,বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান,প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক দেবু, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য এস এম ফরিদ রানা, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিবেক বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সরদার হাফিজুর রহমান, মোঃ ইসমাইল হোসেন সহ শতশত খেলোয়াড় ও সমর্থকরা । মাঠে পর্যায় ক্রমে সকল খেলা পরিচালনা করেন রেফারি যথাক্রমে পার্থ প্রতিম মন্ডল, জিএম মোশারফ হোসেন, শেখ কামাল,নাজমুল হাসান, সংযোজিত ঢালী, মোঃ রমজান, সমীর কুমার মন্ডল, জাকির হোসেন,সৌরভ তরফদার, চয়ন মন্ডল,মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি মন্ডল প্রমুখ । খেলায় উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে ৭ টি বালক ও ৪ টি বালিকা দল অংশগ্রহণ করে । চুড়ান্ত পর্বে বালক দলের খেলা ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও ৭ নং আমীরপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে । খেলায় বটিয়াঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ আমীরপুর ইউনিয়ন ফুটবল একাদশ-কে ৩-২ গোলে পরাজিত করে । অপরদিকে বালিকা দলের খেলা ১ নং জলমা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ।শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »