শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের পুকুরের মাছ মেরে টাকা লুটপা‌টের  ঘটনায় ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন।

  • আপডেট সময়ঃ বুধবার, ২২ মে, ২০২৪

ছাতক,প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের পুকুরের মাছ মেরে টাকা লুটপা‌টের  ঘটনায় উপজেলা সমাজসেবা অফিসারকে প্রধান করে ২  সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপ‌জেলা নিবাহী কর্মকতা গোলাম মোস্তফা মুন্না।

গত ২ মে উপজেলার কালারুকা ইউনিয়নের ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুর নুর সহ ২৫টি পরিবারের সাক্ষরিত একটি  লি‌খিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকতার  ছাতকের বরাবরে দা‌য়ের ক‌রেন। এ ঘটনায় নি‌য়ে স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকা‌শিত হ‌লে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে।

জানা যায়, ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের সমবায় সমিতির মাধ্যমে পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য সংরক্ষণ ও আহরণ করে আসছে প্রকল্প অধিনস্থ বাসিন্দারা।আব্দুল হান্নানের ছেলে শাহজাহান, মৃত আসক আলীর ছেলে সেলিম মিয়া, মনু মিয়া ও ছুরাব আলীরা সমবায় সমিতির দায়িত্বে আসার পর থেকে সমিতির আয় ব্যয় হিসাব মিল‌ছে না।

এছাড়া প্রতি বছর পুকুরটি উপজেলা মৎস্য অফিসে প্রকাশ্যে নিলাম হলেও গেল দুই বছর ধরে নিলাম ছাড়াই চলছে, যার জন্য আয়কৃত অর্থেরও হিসাব মিলছেনা। বিভিন্ন সময় সমিতির অধিনে নিলাম কার্যক্রম হলেও এর অর্থ এখানের গরীব অসহায়দের মান উন্নয়ে কোন ভূমিকাও নেই।

প্রতি বছর নিলামকৃত অর্থ আত্মসাতের মাধ্যমে অভিযুক্তরাই লাভবান হচ্ছেন। তাদের এমন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারপিটসহ প্রাণনাশের হুমকি দেয়া হতো।

এ বছরও নিলাম ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা গেল ১০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পুকুরের প্রায় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে বিক্রি ও ভাগবাটোয়ারা করে নেন।

অভিযোগে আরো বলা  হয়,গত ১০ এপ্রিল রাতের আঁধারে কালো একটি প্রাডো গাড়ি যোগে তিন বস্তা মাছ চুরি করে নিয়ে যাওয়া হয়। একি কায়দায় গত বছরও ঐ পুকুর থেকে কয়েক লক্ষ টাকার মাছ চুরি করে বিক্রি করা হয়।

প্রতিকার চেয়ে এখানকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করার পর ৭৬ হাজার টাকা সমিতিতে না‌মে প্রদান করা হলেও আজও সেই টাকার হদিস মিলছেনা। এ ঘটনায় জনপ্রতিধি ও সরকারী কর্মকর্তাদের মাঝে কিছু মাছ ভাগবাটোয়ারা করার কথা স্বীকার করেছেন, ঝাওয়া আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছোরাব আলী। এব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকতা গোলাম মোস্তফা মুন্না এসব অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তি‌নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »