সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুরমা নদীতে নৌ-পুলিশের হাতে আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট সময়ঃ বুধবার, ১ মে, ২০২৪

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে ঘোরাফেরা করে চলাচলরত বাল্কহেড ও কার্গোসহ মালবাহী নৌযানের লোকদের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে ৪ ব্যক্তিকে আটক করেছে ছাতক নৌ পুলিশ। গত বুধবার ভোরে ছাতক নৌ-পুলিশের উপ-পরিদর্শক বাদল ফকিরের নেতৃত্বে থানার বিপরীত সুরমা নদীর উত্তর পার এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহজনক ভাবে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেষপুর গ্রামের সোলেমান আলীর ছেলে আবদুল হাফিজ, কোচ বাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে জামিল আহমদ, দক্ষিণ গনেষপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে কামিল হোসেন ও ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে রুয়েল আহমদ।

পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম গোলাম মুস্তাফা মুন্নার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনপ্রতি ২শ’ টাকা করে জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাতক নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত তাদের উদ্দেশ্য ছিল গণ উপদ্রব সৃষ্টি করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »