সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩% সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই ৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে পিক-আপের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিজ মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে  যাওয়ার পথে দুএর্ঘটনা ঘটেছে বলে জানাযায়। মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এযুবক আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় মহাসড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় নিহত হন।

নিহত মুন্না সীতাকুণ্ড থানাধীন বড়কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা মোহাম্মদ আলী। তিনি বলেন সকালে আমার ছেলে নিজ মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলস’র সামনে মহাসড়কের চট্টগ্রামমূখী সড়কে একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, পিক-আপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। দুইটি গাড়ী আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »