বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গ্রুপ অব হিউম্যানিটির ডা. মুহাম্মদ রফিক স্মৃতি জিওএইচ মেধাবৃত্তি ‘২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ শাহরিয়ার সুমনঃ

গ্রুপ অব হিউম্যানিটির ৩য় বর্ষপূর্তি ও ডা. মুহাম্মদ রফিক স্মৃতি জিওএইচ মেধা বৃত্তি-২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ০৯/০২/২০২৪ ইং,শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এ্যাপীলেট ডিভিশনের আইনজীবি ব্যারিস্টার মু. বেলায়েত হোসেন।
সভাপতিত্ব করেন তমিজা বশর মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোহাম্মদ লোকমান হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট শিল্পপতি জনাব ওয়াহিদুল ইসলাম মতি, অর্ণব ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, ডা. ওমর ফারুক পারভেজ , চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকিম, হাজীরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহ্জ্ব দিদারুল আলম, বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান ।
গ্রুপ অব হিউম্যানিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ রাতুল, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সভাপতি ইমাদ উদ্দিন জিসান। অনুষ্ঠান পরিচালনা করেন তানভীরুল ইসলাম সৌরভ, মোহাম্মদ শাকিল, ফরহাদ উল্লাহ, মোহাম্মদ আবিদ, ইমতিয়াজ হোসেন নয়ন, সোনিয়া আক্তার,
মোঃ ইউসুফ রিয়াজ, মোঃ জুবাইরুল হক সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক টিম।

গত ২১ অক্টোবর ২০২৩ ইং ৩২ টি স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ তিনটি গ্রেডে মোট ৪২ জনকে বৃত্তি প্রদান করা হয়। ডা. মুহাম্মদ রফিক স্মৃতি জি.ও.এইচ. মেধাবৃত্তি পরীক্ষা’২৩ এ বেস্ট স্টুডেন্ট অব দ্যা ইয়ার’২৩ অর্জনকারী আল হিকমাহ মহিলা মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে পুরস্কার হিসেবে ট্যাব, সনদপত্র, মেডেল ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এবং বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীকে গ্রুপ অব হিউম্যানিটির পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র, মেডেল ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »