শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ডঃ ইউনুছ এর সাথে ফিফা’র মহাসচিব ফাতমা সামুরার বৈঠক

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

কাইয়ুম চৌধুরীঃ

প্রফেসর মুহাম্মদ ইউনূস জেদ্দায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এসোসিয়েশন ফুটবল (#FIFA)-এর মহাসচিব ফাতমা সামুরার সাথে বৈঠক করেন।

এই বৈঠকে তাঁরা সামাজিক ব্যবসাকে কীভাবে ফুটবল সেক্টরের সাথে সমন্বিত করা যায় এবং নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক ব্যবসা কী ভূমিকা পালন করতে পারে সেসব বিষয়ে তাঁদের স্ব-স্ব চিন্তা-ভাবনা ও রূপকল্প নিয়ে আলোচনা করেন।

প্রফেসর ইউনূস বলেন যে, ইউনূস স্পোর্টস হাব কমিউনিটিগুলির ক্ষমতায়ন এবং তাদের জন্য ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে FIFA ও তার সহযোগী সদস্যদের সাথে একযোগে কাজ করতে চায়।

তাঁদের আলোচনায় তাঁরা নারী ফুটবল ক্লাবসমূহ ও তাদের খেলোয়াড়দের জন্য উপযুক্ত সহায়তা ব্যবস্থা সৃষ্টি এবং ক্রীড়া হিসেবে ফুটবলের প্রতিটি পর্যায়কে সামাজিক উদ্দেশ্যের সাথে সমন্বিত করার গুরুত্বের উপর জোর দেন।

ট্রেনিং সেশনগুলিতে প্লেয়াররা শুধু খেলার কৌশলগুলিই রপ্ত করবে না, তাদেরকে খেলার সামাজিক উদ্দেশ্যগুলির উপরও শিক্ষাদান করা হবে – এই লক্ষ্যগুলি কীভাবে অর্জন করতে হবে, কীভাবে সামাজিক ব্যবসা ডিজাইন করতে হবে, প্রাথমিক পর্যায় থেকে সামাজিক লক্ষ্যসমূহ অর্জনের দক্ষতাকে কীভাবে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে ইত্যাদি।

প্রফেসর ইউনূস তাঁকে জুন ২০২৪-এ ম্যানিলায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে যোগদানের আমন্ত্রণ জানান। FIFA মহাসচিব উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »