চট্টগ্রাম সীতাকুণ্ডে জাতীয় দৈনিক কালবেলা ও আঞ্চলিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক এস এম ইকবাল হোসেন ইটভাটায় গাছ কেটে ইট পোড়ানোর সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হয়েছেন।
উপজেলার ভাটিয়ারীর বিটিসি গেট এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত ফকরিস ইটভাটায় সরকারি গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে এমন তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।
আহত সাংবাদিক ইকবাল বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত সাংবাদিক এস এম ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকার ফকরি এন্ড সন্স ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহ করার সময় বিভিন্ন স্থান থেকে ইটভাটায় গাছ সরবরাহকারী স্থানীয় সন্ত্রাসী ফয়সাল তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় স্থানীয় সন্ত্রাসী ফয়সাল মুন্সী বলেন, ইটভাটায় গাছ দেব। আমাকে নিষেধ করার ক্ষমতা কার আছে?
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়ার জন্য দাবী জানান সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম,হেদায়েত,সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম সহ সকল সদস্য বৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.