পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ (ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট)। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসিকতা ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয় এবং অবরুদ্ধ অবস্থায় থাকা প্রায় দুই হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি। এতে সাজেক ভ্যালিতে ভ্রমণরত প্রায় ২,০০০ পর্যটক অবরুদ্ধ হয়ে পড়েন।
পরবর্তীতে অবরুদ্ধ পর্যটকদের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ এসকোর্টে (বিশেষ নিরাপত্তাবেষ্টনী) পর্যটকবাহী গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১১টার দিকে বহরটি উজোবাজার এলাকায় পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে পথরোধ করে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পাহাড়ের আড়াল থেকে সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশফায়ার শুরু করে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে যৌথ বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।
গোলাগুলির ঘটনায় নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনকালে দুই জন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
যৌথ বাহিনীর সতর্কতামূলক পদক্ষেপের কারণে পর্যটকবাহী কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে সব পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দেওয়া হয়। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের দমনে পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
This website uses cookies.