কুড়িগ্রামে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

​বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রেসক্লাব কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন।

​সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কামরুজ্জামান সাহু। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দাহিয়ুর রহমান আপেল।

​সভায় জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে এস আর শরিফুল ইসলাম রতন বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সারাদেশে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের মূল লক্ষ্য।”

​সভায় বক্তারা জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, উপজেলা কমিটিগুলোকে সক্রিয়করণ এবং সাংবাদিকদের প্রশিক্ষণ ও কল্যাণমূলক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​সভা শেষে সাংগঠনিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

6 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মিরসরাই উপজেলা কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের অনুমোদিত কপি উপজেলা…

8 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম র‌্যাব-৭ সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস…

8 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ, আটক ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাইপথে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড।…

9 hours ago

দাকোপে সরকারি এলবিকে মহিলা কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত

স্বপন কুমার রায়: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সরকারি লাউডোব বাজুয়া কৈলাসগঞ্জ এলবিকে মহিলা ডিগ্রি কলেজে ২০২৬…

10 hours ago

নিখোঁজ সংবাদ: সন্ধান চাই

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মোহাম্মদ বেছন (১৬) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর…

1 day ago

This website uses cookies.