মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ইটভাটায় নিউজ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে হামলার স্বীকার সাংবাদিক 

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম সীতাকুণ্ডে জাতীয় দৈনিক কালবেলা ও আঞ্চলিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক এস এম ইকবাল হোসেন ইটভাটায় গাছ কেটে ইট পোড়ানোর সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে  সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হয়েছেন।

উপজেলার ভাটিয়ারীর বিটিসি গেট এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত ফকরিস ইটভাটায় সরকারি গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে এমন তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।

আহত সাংবাদিক ইকবাল বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সাংবাদিক এস এম ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকার ফকরি এন্ড সন্স  ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহ করার সময় বিভিন্ন স্থান থেকে ইটভাটায় গাছ সরবরাহকারী স্থানীয় সন্ত্রাসী ফয়সাল তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় স্থানীয় সন্ত্রাসী ফয়সাল মুন্সী বলেন, ইটভাটায় গাছ দেব। আমাকে নিষেধ করার ক্ষমতা কার আছে?

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়ার জন্য দাবী জানান সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম,হেদায়েত,সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম সহ সকল সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »