সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানার জিডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল সাংবাদিক খায়রুল ইসলামের সম্মানহানি করার উদ্দেশ্যে তৎপর রয়েছে। গত ২২ অক্টোবর সকালে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি ফেসবুকে “সীতাকুণ্ডের কণ্ঠ” এবং “সীতাকুণ্ড জনসাধারণ” নামের দুটি ফেক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার দেখতে পান। এসব অপপ্রচারের সঙ্গে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এতে সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ হওয়া এবং নিরাপত্তার আশঙ্কা থেকে তিনি সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরিটি করেন।
এ বিষয়ে আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাদের সমিতির আওতায় ২৩টি আবাসিক হোটেল রয়েছে, এর বাইরেও বহু হোটেল রয়েছে। কোনো হোটেলে অপ্রীতিকর কিছু ঘটলেই বস্তুনিষ্ঠ তথ্য ছাড়াই আমার ছবি ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। গত ২০ তারিখের একটি ঘটনায় সিঁড়ি দিয়ে এক যুবক-যুবতীর নামার দৃশ্য নিয়ে সম্পূর্ণ ঘটনা না জেনেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”
জিডির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য চট্টগ্রাম সিআইডি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। “সীতাকুণ্ডের কণ্ঠ” ও “সীতাকুণ্ড জনসাধারণ” আইডি দুটি কারা পরিচালনা করছে, তা অতিসত্বর শনাক্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, “দুটি আইডির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি নিবন্ধিত হয়েছে। সিআইডি সাইবার ক্রাইম শাখা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। তদন্তে অপরাধীদের পরিচয় শনাক্ত হলে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হবে।”
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
This website uses cookies.