সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ‘২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “খেলাধুলা তরুণদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সবচেয়ে বড় কথা, এটি শরীর ও মন সুস্থ রাখে। বর্তমান তরুণসমাজ যেখানে মাদকের দিকে ধাবিত হচ্ছে, সেখানে তাদের ভালো কাজে উদ্বুদ্ধ করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী এ ধরনের ক্রীড়া উদ্যোগ গ্রহণ করেছেন।” তিনি তরুণ সমাজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ ও খেলা উপভোগ করার আহ্বান জানান।
আজ শনিবার বিকেল ৩টায় বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উত্তর জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, জেলা যুবদল নেতা লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সভাপতি মো. সাহাবুদ্দিন রাজু, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, এ. কে. এম. নূর নেওয়াজ মাস্টার, জামায়াত নেতা আব্দুল আলিম মাস্টার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইলিয়াছ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোজাহের উদ্দীন আশরাফ, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মো. সহিদুল্লাহ ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি মো. জিয়াউদ্দিন জিয়া, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সানন্দ ভট্টাচার্য্য সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজাদ, বিএনপি নেতা খুরশেদ আলম, রেজাউল করিম, আবু তাহের মেম্বার, মো. সেলিম রানা মেম্বার, মো. মামুন, যুবদল সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক, মেজবাহ উদ্দিন, আবুল খায়েরসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
This website uses cookies.