সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির আন্দোলনের ১১তম দফায় দেশব্যাপী ৩৬ ঘন্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩ ইং) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো.জোবায়ের হোসেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহেদুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মো. নুর উদ্দিন, মো. সোহেল, মুরাদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবু বাহাদুর শাস্রী, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা সাব্বির জাহান সনি, মো.আল মামুন, মেহেদী হাসান, ইমরান হোসেন, মাঈন উদ্দিন লেমন, মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।
মিছিল থেকে বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ ও সীতাকুন্ডের অভিভাবক আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে নানা শ্লোগানে মিছিল করেন তারা।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.