“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল ‘হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্স আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ব্যতিক্রমী এই আয়োজনের ফাইনাল খেলায় হাদীপাড়া ওরিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাদীপাড়া ডাইনেস্টি।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি টার্ফে গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ২৩ অক্টোবর রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ ইশান এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা হন মোহাম্মদ এসকান্দার।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দর্শকমহলের উপস্থিতি ও উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। যুব সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজের এই উদ্যোগ গোটা পতেঙ্গাজুড়ে বেশ প্রশংসিত ও আলোড়িত হয়েছে।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন কোম্পানি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ বাহার এবং মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, তরুণ ও যুব সমাজকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের এই সামাজিক আন্দোলন ও খেলাধুলার উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
This website uses cookies.