শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

  • আপডেট সময়ঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ জলিল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী লায়ন মোঃ আসলাম চৌধুরীর মালিকানাধীন সোনালী সিএনজি স্টেশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল পৌনে ৬টার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা সিএনজি ফিলিং স্টেশনের অফিসে ভাংচুর করে। অফিসের দরজা জানালার গ্লাসও ভাংচুর করে। এ সময় বেশ কয়েকটি ককটেলও ছুড়ে মারে অফিসে।

বিষয়টি নিশ্চিত করে সোনালী সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা সার্ভিস ইঞ্জিনিয়ার আবদুর রহমান বলেন, বুধবার সকাল পৌনে ছয়টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৭/৮ জনের মুখ বাধা লোক এসে ফিলিং স্টেশনে ভাংচুর করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা অফিসের সাইনবোর্ড, অফিসের দরজা জানালার গ্লাস ভাংচুর করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম। সিএনজি ফিলিং স্টেশনে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ফৌজদারহাট এলাকার এক প্রবীন আওয়ামী লীগের নেতা ( নাম প্রকাশে অনিচ্ছুক) প্রতিনিধি কে জানান,আসরাম চৌধুরী নেই আজ পায় ৮ বছর,
তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করা অমানুষদের কাজ। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »