শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে আগুনে পুড়ে জেলেদের জাল ও দোকান ঘরসহ ১০ স্থাপনা পুড়ে ছাই

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
চট্টগ্রাম সীতাকুণ্ডে আগুনে পুড়ে জেলেদের জাল ও দোকান ঘরসহ ১০ স্থাপনা পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাইছড়ি জেলেপাড়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলেদের জাল,দোকান ঘর ও মুরগির খামার সহ ১০ টি স্থাপনা পুড়ে ছাই হয়েগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো হয়েছে বলে জানাযায়। গত বৃহস্পতিবার গভীররাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ ধুমোরকুল জেলে পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক দূর্যোধন জলদাস জানান,মধ্যরাতে প্রাকৃতিক কর্ম সারতে ঘর থেকে বের হন তিনি। এই সময় তার জাল রাখার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ইলিয়াস,শামসুল আলম জাহেদুল আলম,ইউসুফ,রুপন জলদাস ও বিন্দুলাল জলদাসের দোকানঘর সহ পাশে থাকা আরও বেশ কয়েকটি দোকান ঘর ও মুরগির খামারে আগুণ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তার আত্নচিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

দূর্যোধন জলদাস আরো অভিযোগ করে বলেন,পূর্ব বিরোধের জের ধরে দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তার জাল রাখার ঘরে আগুন লাগিয়েছে। গত চার দিন আগে তার একটি নৌকায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তার চারদিন পর বৃহস্পতিবার রাতে ফের তার জাল ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তারা।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন,আগুনে জেলেদের জাল রাখার ঘর,দোকান ঘর ও মুরগির খামার সহ দশটি স্থাপনা সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ১০ টি বসত ঘর,জালসহ সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »