‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খাগড়াছড়ি সার্কেল এর আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, খাগড়াছড়ি মোটরযান বিারটিএ এর পরিদর্শক মো: কায়সার আলম, অতিরিক্ত পুলিশ সুপার তফিক আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জীপ মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিম ও মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি রনজিৎ দে সহ এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, পাহাড়ে নিরাপদ সড়ক করতে বাঁক সরলীকরণ, সড়কে চালকদের গতি নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সড়কগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। এবং সবাইকে নিরাপদ সড়ক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.