চট্টগ্রাম সীতাকুন্ড থানার কুমিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের জন্য সীতাকুন্ডের গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাজ্জাদের পিতার মৃত্যুতে আয়োজিত ফাতেহা অনুষ্ঠানে গত ২০ অক্টোবর হাম্মাদিয়া নুরীয়া মাদ্রাসা এতিমখানা ও হেফজ খানা মাদ্রাসার ছাত্রদের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করা হয়।
(২১শে অক্টোবর ২০২৩ ইং) রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর, মাদ্রাসার ছাত্র এতিম খানা ও হেফজ খানার ছাত্রদেরকে নিয়ে সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।
সেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির বড় হুজুর মাওলানা মোহাম্মদ আবদুর রহমান, মসজিদের খতিব মোহাম্মদ মুনসুর আহমদ, মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন, গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম, সহ সভাপতি মোঃ এমরান হোসেন, কার্যকরী সদস্য টিপু, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ, দপ্তর সম্পাদক সফি আলম, অর্থ
সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ অর্থ সম্পাদক রিয়াজ, সংগঠনের সদস্য রাফি, তাসিন, রনি সমাজ কল্যাণ সম্পাদক আজম, অর্থ সম্পাদকের বড় ভাই ইমাম হোসেন ইমন, হাম্মাদিয়া নূরানী মাদ্রাসা হেফজখানা এতিমখানার শিক্ষক ও ছাত্রবৃন্দ।
মানবিক ও সামাজিক সংগঠন গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের সহসভাপতি মোঃ এমরান হোসেন বলেন, যুব ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বৃহস্পতিবারে রাস্তার যত পাগল বন্ধু আছে, এই পাগল বন্ধুদের মধ্যে যাদেরকে পায়, এই সংগঠনের সদস্যরা ঐ পাগল বন্ধুদেরকে, গাড়ি করে এনে খানা খাওয়ানো হয়।
সহসভাপতি এমরান হোসেন আরও বলেন, সকলের কাছে আমাদের অনুরোধ অভুক্ত ও অবহেলিত পাগল বন্ধুদেরকে দেখলে আমাদেরকে জানাইবেন, আপনাদের সকলের দোয়ায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.