সীতাকুণ্ডে মোহাম্মদ বেছন (১৬) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্দ্বীপ ফেরিঘাট থেকে ফেরিতে চড়ে তিনি সীতাকুণ্ডে আসেন বলে জানা গেছে।
নিখোঁজ বেছন নিজের নাম ও ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেন না। তবে তিনি শুধু ‘আম্মু’, ‘আব্বু’, ‘আপু’ এবং ‘মামা’ বলতে পারেন এবং ঠিকানা হিসেবে ‘এনাম নাহার’ উচ্চারণ করেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি এবং মাথায় গোল টুপি।
তার পিতা মো. বেলাল উদ্দিন ছেলের সন্ধানে অলংকার, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড ও কুমিরাসহ সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তির নজরে এই কিশোরের সন্ধান মেলে, তবে বিনীতভাবে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
যোগাযোগের জন্য মোবাইল নাম্বার:
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানকে (KYRC) রেলওয়ে ভূমি ও গোডাউন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এযাবৎ চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর (৭৮) ইন্তেকাল…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি পোর্টালের আদলে ক্লোন ওয়েবসাইট তৈরি, কিউআর কোড সংবলিত ডিজিটাল ওয়ারিশ…
নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময়…
বিশেষ প্রতিনিধি: যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…
This website uses cookies.