শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খাগড়াছড়ি সার্কেল এর আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, খাগড়াছড়ি মোটরযান বিারটিএ এর পরিদর্শক মো: কায়সার আলম, অতিরিক্ত পুলিশ সুপার তফিক আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জীপ মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিম ও মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি রনজিৎ দে সহ এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, পাহাড়ে নিরাপদ সড়ক করতে বাঁক সরলীকরণ, সড়কে চালকদের গতি নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সড়কগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। এবং সবাইকে নিরাপদ সড়ক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »