Categories: Uncategorized

সীতাকুণ্ড উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ইন্তেকাল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর (৭৮) ইন্তেকাল করেছেন। আজ সোমবার সকাল ১০টায় নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (লাইফ সাপোর্টে থাকাকালীন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি স্ট্রোকজনিত কারণে আরও দুই দফায় লাইফ সাপোর্টে ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে সৈয়দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

​তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন— আসলাম চৌধুরী এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ফোরকান আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং মৎস্যজীবী দল।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা সংসদসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড পৌর প্রশাসনের ওয়েবসাইট ক্লোন, প্রশাসক-ইউএনও ও ওসির সিল-স্বাক্ষর জাল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি পোর্টালের আদলে ক্লোন ওয়েবসাইট তৈরি, কিউআর কোড সংবলিত ডিজিটাল ওয়ারিশ…

3 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময়…

1 day ago

যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: ​যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…

1 day ago

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

3 days ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

3 days ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

4 days ago

This website uses cookies.