শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশ্যে ১৫/২০ জন আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি,ভাংচুরের অভিযোগ দোয়ারাবাজারে ঈসালে সাওয়াব মাহফিল ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িতে মাটি ভরাট কাজে বাধা, থানায় অভিযোগ সীতাকুণ্ড সন্ধীপ চ্যানেল থেকে অবৈধ বালু উত্তোলনকালে ১৩ জন আটক,তিন লক্ষ্য ত্রিশ হাজার টাকা জড়িমানা জগন্নাথপুরে পানি সংকটে ফসলি জমি ফেটে চৌচির, বৃষ্টির জন্য হাহাকার ছাতকে লিলাম বাড়ির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অসহায়দের মাঝে সহায়তা চন্দনাইশে ডাকাতের গুলিতে গরুর মালিক নিহত, ৩ গরু লুট সনাতন ধর্ম মানুষকে উদারতা ও মমত্ববোধ শিক্ষা দেয়-দীপক কুমার পালিত চন্দনাইশে সাংবাদিক জাহিদুল ইসলাম শ্রাবণের উপর সন্ত্রাসী হামলা সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিপইয়ার্ড শ্রমিক নিহত, ক্ষুদার্থ দিন কাটছে তার পরিবার সদস্যদের

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মো. আবু তাহের (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি শিপইয়ার্ডে ফিটার হিসেবে কর্মরত ছিলেন।
উপার্জে একমাত্র ব্যক্তির মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যদের অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।ক্ষতিপূরণ দাবী করছে পরিবার।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় আবু তাহের কাজ শেষে বাড়ি ফেরার পথে শীতলপুরস্থ রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন ওয়ান ব্যাংকের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনে ঢাকা মেট্রো-ট-২৪-৪০৯৪ নম্বরধারী একটি ট্রাক অত্যন্ত দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
​ধাক্কায় আবু তাহের গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রিপোর্টে তাকে “Brought Dead H/O RTA” (Road Traffic Accident) হিসেবে উল্লেখ করা হয়েছে।

​এই ঘটনায় নিহতের জামাতা মো. নাজিম উদ্দীন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২৪-৪০৯৪) জব্দ করেছে এবং একটি ‘জব্দ তালিকা’ প্রস্তুত করা হলে ও চালক এখনো পলাতক রয়েছেন।
মামলার ধারা হিসেবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারা উল্লেখ করা হয়েছে।

​ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবার এবং স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »