সাংবাদিকদের লেখনীতে সুবিধা বঞ্চিত লোকদের উপকার হতে হবে, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে; ডিআইজি মুসলিম।

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডবাসীর আস্থা অর্জনকারী সাংবাদিক সংগঠন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এসকে এম মেজবাহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম বলেন, সীতাকুণ্ডের উন্নয়নে এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় রিপোর্ট করছেন সাংবাদিকরা সব সময়। এই রিপোর্টের মাধ্যমে প্রকৃত সত্যতা তুলে ধরার জন্য চেষ্টা করছেন এবং সত্যিকারের প্রকৃতিক সৌন্দর্যের দিকে থেকে আমাদের সীতাকুণ্ড বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে অন্যতম একটা সুন্দর উপজেলা। এখানে অনেক কিছু রয়েছে।

এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডের উপর দিয়ে গেছে। এখানে পশ্চিমে সমুদ্র, পূর্বে পাহাড়, শিল্পকারখানাসহ অনেক সম্পদ রয়েছে। এখন আমাদেরকে সুস্থ্য ব্যবস্থাপনা দরকার, শিল্পকারখানা গুলোতে সীতাকুণ্ডের লোকজনের বেশি করে চাকরী পেতে পারে সে জন্যে আমাদেরকে সম্মেলিতভাবে কাজ করা দরকার।

আমরা যদি খেয়াল করি আমরা সত্যিকারের ভালো মানুষ, যে সেক্টরে কাজ করি না কেন? এলাকার মানুষের কাছে আমরা স্মরণীয় হয়ে থাকবো আমরা যদি ভালো কিছু করতে পারি। আমাদের যদি সৎ নিয়ত ও ভালো ইচ্ছা থাকে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা সমাজ, ব্যক্তি জীবনে তথা রাষ্ট্রের অনেক উপকারে আসতে পারি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধের গবেষক লেখক জামসেদ উদ্দীন, লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা, সাংবাদিক বেলাল উদ্দীন, সময়ের আলো পত্রিকার সাবেক সহ – সম্পাদক সোলতান মোহাম্মদ দীপু , সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক আনোয়ার হোসেন, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সাময়িকী রিপোর্টার্স জার্নাল এর মোড়ক উম্মোচন এবং প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটা শেষে সীতাকুণ্ডে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে শিক্ষায় , সামাজিক, মানবিক, সাংবাদিকতায়, সাহিত্য এবং ক্রীড়ায়সহ ছয় জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.