বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেয়ায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ১৬ অক্টোবর সোমবার বেলা ১ টার দিকে রায়গঞ্জ উপজেলার চানন্দাইকোনা এলাকায় মা ঝুমা কর্মকার (৪৫) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে তারই নিজ মেয়ে।
এ ঘটনায় খুনি মেয়ে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী পূজা কর্মকার সিথি (২২) কে আটক করেছে পুলিশ।
জানা যায়,শেরপুর পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্তাধিকারী শিবদাস কর্মকারের মেয়ে পূজা কর্মকার সিথি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেম করে আসছিল। কিন্তু তার মা সহ পরিবারের লোকজন তার এই প্রেম মেনে নেয়নি।
এরই জের ধরে ১৬ অক্টোবর সোমবার পূর্ব পরিকল্পিতভাবে পূজা কর্মকার সিথি তার মা ঝুমা কর্মককার কে সাথে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে এস আর ট্রাভেলসে ঢাকা যাচ্ছিল।
প্রতিমধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার জবা দধি ভান্ডারের সামনে পৌছালে কোচের ভিতর থেকে তার একটি বই বাহিরে ফেলে দিয়ে তার মাকে তুলে আনতে বলে।
পরে সেও গাড়ী থেকে নেমে নিচে যায় এবং ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকের বাম পাশে ও পেটে আঘাত করে। এতে ঝুমা কর্মকার নিহত হয়। পরে স্থানীয়রা খুনি সিথিকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনাচর্জ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.