ফিলিস্তিনি শান্তিকামী জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ইসরায়েল মুরদাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ; ইন্তিফাদা, ইন্তিফাদা; ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাকসহ প্রভৃতি স্লোগান দেয়।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা, হত্যাযজ্ঞ ও অমানবিক অবিচারের নিন্দা জানান শিক্ষার্থীরা।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, অবৈধ ইসরায়েল সরকার ফিলিস্তিনির স্বাধীনতাকামীদের প্রতি অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা জাতিসংঘ কর্তৃক নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে। তারা বেসামরিক সাধারণ জনগণ, নারী ও শিশুদের প্রতি অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ মুরাদ হোসেন বলেন, “ইসরায়েলি কর্তৃত্ববাদীদের ১৯৪৮ সালের পূর্বে কোনো দেশ ছিল না, ছিল না কোনো নির্ধারিত থাকার জায়গা। ফিলিস্তিনিবাসী ইসরায়েলিদের অসহায়ত্ব দেখে ফিলিস্তিনে থাকার জায়গা দিয়েছিল। কিন্তু ইসরায়েল আজ তাদের আশ্রয়দানকারীদের উপর নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে। কত কত প্রাণ গেলে বিশ্ব নেতাদের টনক নড়বে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “আমরা জাতিগত ভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার হানাদার বাহিনীকে আমরা কখনো সমর্থন করি না। সারা বিশ্বে সন্ত্রাস দমনের নামধারী যুক্তরাষ্ট্র আজ ইসরায়েলের বর্বরতা ও দখলদারিত্বের পক্ষে কেনো অবস্থান নিচ্ছে । মূলত তারা সন্ত্রাস দমন নয়, নিজেদের স্বার্থে পৃথিবীতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে চায়। আমরা তাদের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করছি।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.