শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রায় ৪০/৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবী সীতাকুণ্ডে ভূল বি এস মূলে রেলের উচ্ছেদ অভিযানে বসতঘর, দোকান ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ

সীতাকুণ্ডে ভূল বি এস মূলে রেলের উচ্ছেদ অভিযানে বসতঘর, দোকানপাট ভাঙচুর, আসবারপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ এনে ভূক্তভূগিরা সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছে।


শনিবার (২৮ জানুঃ) দুপুর ১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স হলে সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভূগী সানি আক্তার বলেন, সিএস, আরএস ও পিএস খতিয়ান অনুযায়ী ৫৬৪ ও ৫৬৪/২ নম্বর দাগে প্রায় ৮১ শতক জমি তার শ্বশুরবাড়ির পূর্ব পুরুষ আজগর আলীর নামে রেকর্ডভুক্ত রয়েছে। প্রায় দেড়শ থেকে দুইশ বছর ধরে বংশ পরম্পরায় তারা ওই জমিতে বসবাস করে আসছে এবং সেখানে বসতঘর ও দোকানঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু আমার শ্বশুড়দের মৌরশী জায়গাটি ভূলক্রমে বিএস রেলওয়ের নামে রেকর্ড হয়ে যায় আমরা কেউই জানতাম না।


এরপরও রেল কর্তৃপক্ষ আমাদেরকে কোন নোটিশ না দিয়ে গত ১৩ জানুয়ারী ২৬ইং সন্ধ্যা ৬টায় আমাদের ৪টি পরিবারের ১১টি বসত ঘর এবং ৫টি দোকান বোল্ডোজারের মাধ্যমে ভেঙ্গে চুরমার করে দেয়। এ সমস্ত অপকর্মে স্হানীয় বিএনপি নামধারী আহসান হাবিব, মোঃ আলমগীর, মোঃ সাইফুল ইসলাম, ও মোঃ আযম চক্রদের ইন্ধনে এবং সহযোগিতায় রেল কর্তৃপক্ষ আমাদের প্রতি ধ্বংসযজ্ঞ চালায়। তাই সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের উচ্ছেদ অভিযানে একাধিক পরিবার তাদের বসতঘর ও দোকান হারিয়ে পথে বসেছি। এতে নারী ও শিশুসহ কয়েকটি পরিবার বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। আহসান হাবিব গং একটি কারখানাকে মোটা অংকের টাকার বিনিময়ে বড় রাস্তা করে দেয়ার উদ্দেশ্য রেলের অসাধু কিছু ব্যক্তি মিলে উক্ত ঘটনাটি ঘটায় বলে সম্মেলনে অভিযেগ করেন।তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে সিজারে সন্তান হওয়া আমার ননদ জেসমিনকে অমানবিক মারধর করে।


৪ দিনের সন্তানকেসহ তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমনকি আহসান হাবিবের বাহিনী আমাদের বসত ঘর ও দোকান গুলো ভাংচুর করে ঘরে থাকা রক্ষিত ৮/১০ লাখ, ২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান আসবারপত্র লুটপাট করে নিয়ে যায়। এধরনের হামলা এবং ভাংচুরসহ প্রায় ৪০/৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আফসার উদ্দীন, কামাল উদ্দিন, লাকি আকতার, বিবি হাজেরা, তসলিমা আক্তার, মোঃ জাফর, মোঃ শাহাবুদ্দীন, নাজিম উদ্দিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »