বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে পৃথক ঘটনায়,বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে হামলায় নিহত- ১ আহত- ৩, অপরদিকে গ্যারেজের মিস্ত্রী খুন বেলা হত্যার মূল সন্দেহভাজন কারামুক্ত, মীরেরহাট বাজারে ফের আতঙ্ক আমি তো সংগ্রামী মানুষ, সব সময় সংগ্রাম করে চলছি,সীতাকুণ্ডের মানুষের কাজ করতে চাই: আসলাম চৌধুরী আধিপত্যবাদ, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় জোটকে ভোট দিন… ১১ দলীয় জনসভায় ডাঃ শফিকুর রহমান বিজয় না আনা পর্যন্ত বিশ্রাম নেই- সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা: শফিকুর রহমান।  চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক: ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মালিকানা বুঝে নেয়া সম্ভব….! পাহাড়তলীতে গণসংযাগ কালে আসলাম চৌধুরী– বিনিয়োগের পরিবেশ নিরাপদ হলে বেকারত্ব দূর হবে তরুণ ভোটাররা চাঁদাবাজ মুক্ত সমাজ চায়,সীতাকুণ্ডে জামায়াত বিএনপির দুই চৌধুরী’র নির্বাচনী দৌঁড়ঝাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা! চন্দনাইশে সেনা অভিযানে এলজি ও ওয়ান শ্যুটিং পিস্তলসহ যুবক আটক চট্টগ্রাম-৪, সীতাকুনড আসনে নির্বাচনী প্রচারণানামূলক গাড়ির উদ্বোধন :
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বেপরোয়া কাভারভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভারভ্যানের ধাক্কায় মোঃ আবু তাহের (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল (বিএম ডিপো)’র পশ্চিম পাশে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলা রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কাভারভ্যান (ঢাকা মে‌ট্রো-ট-২৪-৪০৯৪)দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আবু তাহেরকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর চালক ঘাতক কাভারভ্যানটি ঘটনাস্থলেই ফেলে রেখে পা‌লি‌য়ে যায়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের এই অংশে বেপরোয়া গতির ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »