শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চকবাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিএনপি’র চেয়্যারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমির খসরু রাজু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম সালাউদ্দিন কাউসার লাভু, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ১৬নং চকবাজার ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামে আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »