সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সম্পত্তির বিরোধে লাশবাহী গাড়িতে ৩৬ ঘণ্টা বাবার মরদেহ, দাফনে বাধা সন্তানদের

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

 

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির ভাগ-বাঁটোযারা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই ৩৬ ঘণ্টা ধরে বাড়ির সামনে ফ্রিজারে ফেলে রেখেছে তাঁর সন্তানেরা।

বাড়ির উঠানে লাশবাহী গাড়িতে ৩৬ ঘণ্টা থাকে মরদেহটি।

রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

এর আগে শনিবার সকাল ৬টায় বার্ধক্যজনিতকারণে মৃত্যুবরণ করেন ওই বৃদ্ধ। তিনি উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার ছেলে।

 

জানা যায়, মৃত্যুর আগে বৃদ্ধ সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে হেভা করে দেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সন্তান এবং দ্বিতীয় সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

 

প্রথম স্ত্রীর মেয়ে আয়শা আকতার সাংবাদিকদের বলেন, ‘বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সব তার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের দিয়ে গেছেন। সম্পত্তি লিখে দেয়ার দাবি জানিয়েছি আমরা। এ কারণে জটিলতা হয়েছে।’

 

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন জানান, আলোচনার পর উভয়পক্ষ রোববার মাগরিবের নামাজ শেষে বাবা মরদেহ দাফনে সম্মত হয়।

 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেয় পুলিশ। পুলিশ ঘটনাটি জেনে দুই পক্ষকে বুঝিয়ে লাশ দাফনের ব্যবস্থা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »